বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

এক হলেন বিজয় রাশমিকা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম

এক হলেন বিজয় রাশমিকা

পর্দার প্রেম এবার বাস্তবে রূপ নিল। দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সাতপাকে বাঁধা পড়লেন। এবং দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন এই তারকা জুটি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে তেলুগু রীতিতে সম্পন্ন হওয়া বিয়ের প্রথম ঝলক ভাগ করে নিয়েছে এই নবদম্পতি।

ছবিতে দেখা যায়, বিজয় দেবরাকোন্ডা পরেছেন সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয়, সাথে ছিল ভারী সোনার গয়না। অন্যদিকে রাশমিকা বেছে নিয়েছেন লাল রঙের কারুকার্যখচিত শাড়ি ও কপালে নজরকাড়া সোনার টায়রা।

বিয়ের ছবি শেয়ার করে অভিনেতা বিজয় দেবরাকোন্ডা তার মনের অনুভূতি প্রকাশ করেছেন। লেখেন, আমি বুঝেছি আমার ওকে দরকার। ও পাশে থাকলে মনে হয় আমি যেন ঘরেই আছি। আমি আমার প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি।

রাশমিকাও বিজয়ের উদ্দেশ্যে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বিজয়কে নিয়ে কথা উঠলে রাশমিকা এড়িয়ে গেলেও বিয়ের দিনে মনের সব কথা উজাড় করে দেন তিনি।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয়ের পর থেকেই বিজয় ও রাশমিকার প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.