জয়পুরহাটের পাঁচবিবিতে শ্বশুরবাড়ির পুকুর সেচের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী গ্রামের মৃত আব্বাস মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শ্বশুরবাড়ির পুকুর সেচের জন্য মোটরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করতে গিয়ে মৃত অবস্থায় পান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









