পাবনার বেড়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া শাড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে বেড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনান্ট চাকমা।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় বেড়া পৌরসভার দাসপাড়া পূজা কমিটির সভাপতি বসন্ত দাস প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এবারের পূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় প্রশাসনের প্রতিও সন্তোষ জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









