ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ও পরানগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
রবিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক ও কালভার্ট সংস্কার, ড্রেন নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নামাজের স্থান নির্মাণ এবং মাদরাসার আসবাবপত্র সংস্কার।
উদ্বোধন শেষে বিকেলে চরসিরতা বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি ওয়াহিদ। এ সময় আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পূজামণ্ডপে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপির নেতাকর্মীদের নজরদারি রাখার নির্দেশনা দেন তিনি।
সভায় কোতোয়ালি বিএনপির আহ্বায়ক হেলাল আহম্মেদ, সদস্যসচিব আতাহারুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহম্মেদ শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









