বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হলিউড ছেড়ে চলে যাচ্ছে অস্কার

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পিএম

আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম

হলিউড ছেড়ে চলে যাচ্ছে অস্কার

হলিউডের ডলবি ঠিয়েটার, ২০২৬ সালের একডামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ভেতরের দৃশ্য। ছবি: রিচার্ড হারবাগ/বিল বার্নস/দ্য একাডেমি/গেটি ইমেজেস।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এজাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) আগামী দিনে নতুন ঠিকানায় যাচ্ছে। প্রায় তিন দশক ধরে হলিউডের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হওয়ার পর ২০২৯ সাল থেকে এই আয়োজন সরিয়ে নেওয়া হবে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে অবস্থিত পিকোক থিয়েটারে।

অস্কারের আয়োজক একাডেমি অফ মশোন পিকচার্স অ্যান্ড সাইন্সের  এক ঘোষণায় জানায়, নতুন ভেন্যুকে আধুনিকায়নের জন্য ব্যাপক সংস্কার করা হবে। এই প্রকল্পে অংশ নিচ্ছে বিনোদন ও ক্রীড়া প্রতিষ্ঠান 'এইজি' যারা লস এঞ্জেলেস লাইভ কমপ্লেক্সের মালিক।

বর্তমানে অস্কারের আসর বসে ডলবি থিয়েটারে, যা ২০০২ সাল থেকে এই আয়োজনের স্থায়ী ঠিকানা। হলিউড বিলবোর্ডে অবস্থিত এই থিয়েটারটি বিশেষভাবে অস্কারের জন্য নির্মিত এবং এর স্থাপত্যে পুরনো হলিউডের আভিজাত্যের ছাপ রয়েছে। তবে থিয়েটারটি একটি শপিং কমপ্লেক্সের ভেতরে হওয়ায় বিলাসবহুল আয়োজনের সঙ্গে বাণিজ্যিক পরিবেশের এক ধরনের বৈপরীত্য তৈরি হয়।

নতুন ভেন্যু পিকোক থিয়েটার একটি ব্যস্ত বিনোদন অঞ্চলের অংশ। এর আশপাশে রয়েছে ক্রীড়া ও বিনোদন কেন্দ্র যেমন ক্রিপ্টো ডট কম এরিনা। সেখানে নিয়মিত বড় বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে অস্কারের সম্প্রচারেও আসছে বড় পরিবর্তন। ২০২৯ সাল থেকে অনুষ্ঠানটি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রচারিত হবে। তবে তার আগে পর্যন্ত, অর্থাৎ ২০২৮ সালে অনুষ্ঠিতব্য ১০০তম অস্কার পর্যন্ত অনুষ্ঠানটি প্রচার করবে এবিসি এবং ভেন্যু থাকবে আগের মতোই।

উল্লেখ্য, অস্কার অতীতে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। তবে দীর্ঘ সময় পর আবারো সেই এলাকায় ফিরে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের এই ঐতিহ্যবাহী আয়োজন।

বিশ্লেষকদের মতে, নতুন ভেন্যু ও ডিজিটাল সম্প্রচারের এই পরিবর্তন অস্কারকে আরো বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে।
 

হানি

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.