ফ্যাশন ম্যাগাজিনের অফিস নিয়ে সিনেমার গল্প। আর সেই সিনেমার প্রিমিয়ারে তো ফ্যাশনেবল লুকেই দেখা মিলবে অতিথিদের। ১ মে ‘দ্য ডেভিলস ওয়্যার প্রাডা ২’ চলচ্চিত্রের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন নানা অঙ্গনের তারকা ও মডেলরা। আয়োজন করেছিল স্টার সিনেপ্লেক্স ও জুরহেম। উপস্থিত অতিথিদের একাংশকে দেখুন ছবিতে।
১ / ১১

অভিনেত্রী নুসরাত ফারিয়ার পরনে ছিল সাদা রঙের ডাবল ব্রেস্ট ব্লেজার। কোমরে লেদার বেল্ট। ছবি: নুসরাত ফারিয়ার ইনস্টাগ্রাম থেকে
২ / ১১

ফ্লোয়িং হোয়াইট ম্যাক্সি স্কার্টে মানিয়েছে ফারিয়াকে। সংগীতশিল্পী কনা পরেছিলেন রয়্যাল ব্লু হাইনেক ড্রেস। কনার পোশাকটিও কোমরবন্ধনী দিয়ে আটকানো ছিল। ছোট একটি কালো ব্যাগ হাতে কনাকে ছবি তুলতে দেখা যায় ফারিয়ার সঙ্গে। ছবি: নুসরাত ফারিয়ার ইনস্টাগ্রাম থেকে
৩ / ১১

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এসেছিলেন গাঢ় লাল সাটিন গাউন পরে। ছবি: পিয়ার ইনস্টাগ্রাম থেকে
৪ / ১১

পিয়ার ওয়ান শোল্ডার নেকলাইন গাউনটি ছিল ব্যাকলেস। হাতে নিয়েছিলেন চেইন ঝোলানো পার্স ব্যাগ। পিয়া ও নুসরাত ফারিয়ার চুলের মেসি স্টাইলটাও ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। ছবি: পিয়ার ইনস্টাগ্রাম থেকে
৫ / ১১

মডেল ফজলে রাব্বি, ফ্যাশন কোরিওগ্রাফার মুকুল, মডেল পিয়া ও মডেল সাইফ রুপম। পুরুষদের বেশির ভাগই স্যুট পরে এসেছিলেন। ছবি: পিয়ার ইনস্টাগ্রাম থেকে
৬ / ১১

মডেল সাবরিনা জামান রিবা এসেছিলেন কালো পোশাকে। ডিজাইনার খালিদ ত্বকীর নকশা করা পোশাকের সঙ্গে নিজের স্টাইলিংয়ে সেজেছিলেন রিবা। ছবি: রিবার সৌজন্যে
৭ / ১১

পিঠখোলা পোশাকে মডেল, অভিনেত্রী মিথিলা ও পিয়া ছবি: পিয়ার ফেসবুক অ্যাকাউন্ট থেকে
৮ / ১১

কেউ ছিলেন ক্যাজুয়াল লুকে, কেউ আবার কেতাদুরস্ত পোশাকে। তবে সাদা-কালোর আধিক্য বেশি চোখে পড়ে। ছবি: ফেসবুক থেকে
৯ / ১১

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার তিন তারকা বর্নিতা, নুসরাত ও নাজাহ। নাজাহ নাওয়ারের সাদাকালো পোশাকটি সেলিব্রেটিস চয়েস থেকে নেওয়া। ছবি: নাজাহ নাওয়ারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে
১০ / ১১

সাদা প্যান্ট ও সাদা স্নিকার্সের ওপর মাল্টি কালার সামার সোয়েটার পরেছিলেন কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার। ছবি: রাকিন আবসারের ফেসবুক প্রোফাইল থেকে
১১ / ১১

কালো প্যান্ট ও টি-শার্টের ওপর একটি ছাইরঙা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









