দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসের প্রথম ১২ দিনেই প্রাণ হারিয়েছেন ৯ জন।
রবিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
এ সময় সবচেয়ে বেশি ১৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। বর্তমানে এ বিভাগের হাসপাতালগুলোতে ২৯৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগেই।
অন্যদিকে, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ১৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









