দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭২ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১ আগস্ট) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হাম ও হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হওয়ায় এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪০ জনে পৌঁছেছে।
একই সময়ে নতুন করে ৮৭২ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো নির্ধারিত টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি কারও জ্বর, শরীরে র্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









