শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাম ও উপসর্গে মারা গেল আরও ৯ শিশু, মৃত্যু ছাড়াল ৩৫০

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৩:৫১ পিএম

আপডেট: ০৯ মে ২০২৬, ০৩:৫১ পিএম

হাম ও উপসর্গে মারা গেল আরও ৯ শিশু, মৃত্যু ছাড়াল ৩৫০

রাজধানীসহ সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ৩৫২টি শিশুর মৃত্যু হলো। একই সাথে নতুন করে ৯৪৬ জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৮৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ জনের।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, বরিশাল বিভাগের ৩ জন, সিলেট বিভাগের একজন, ২ জন খুলনা বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৪৩৭ জন। রাজশাহী বিভাগে ১৪২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৬১ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ৫০, খুলনায় ৬১, সিলেটে ৩৬, রংপুর ৯ এবং ময়মনসিংহে ৫০ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.