শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০২:৫৯ পিএম

আপডেট: ০৯ মে ২০২৬, ০২:৫৯ পিএম

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহত হন রেহেনা বেগম (৬০)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী। পরে গুরুতর আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দে বাস দুটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে এবং মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে নিহত একজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফ/ক/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.