ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতা ও সদস্য রাষ্ট্রগুলো মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় এক বছর আগে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে একটি সমঝোতায় পৌঁছেছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৪ জুলাইয়ের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন না হলে, নতুন শুল্ক আরোপ করা হতে পারে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য’ চুক্তি সংক্রান্ত বিষয়গুলো বাস্তবায়নে কাউন্সিল ও পার্লামেন্ট একটি চুক্তিতে পৌঁছেছে।
এই অস্থায়ী সমঝোতা অনুযায়ী, জোটটি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত সময়সীমা পূরণের পথে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









