সবশেষ ১০ দিনে দুই টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ দল।পাকিস্তানকে হোম আ্যান্ড আ্যাওয়ে দুই সিরিজেই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ঘরের মাটিতে প্রথমবার পাকিস্তানকে ধবলধোলাই করার স্বাদ পেল নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলাদা করে এ নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক।
বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন একই দলের সঙ্গে একই কন্ডিশনে খেললে টেস্ট দল গড়ে উঠবে না। এই জায়গাটাতে আরও একটু উন্নতির দরকার আছে।
সামনে বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি টেস্ট খেলার কথা বললেন শান্ত, 'এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যাওয়ে দুটোতেই। কারণ আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাব, ওই নতুন অভিজ্ঞতাগুলো আমাদের যখন হবে, তখনই দল আস্তে আস্তে গড়ে উঠবে।'
'আশা থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবেন। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এটা একটা ইতিবাচক দিক, কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত উনাদের সাথেও যদি আমরা আরও ভালোভাবে বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে আমার দলের জন্য।'
শান্তর ধারণা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বাংলাদেশের। তবে এই উন্নতির ধারা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ।
শান্ত অবশ্য কৃতিত্ব দিচ্ছেন পেসারদেরকেও, 'ফাস্ট বোলাররা এই গরমে, ফ্ল্যাট উইকেটে দারুণ করেছে। এই উন্নতি আমরা সবসময় চেয়েছি। আমাদের দারুণ পার্টনারশিপ হচ্ছে। টেলএন্ডাররাও অবদান রাখছে। আমরা এসব জায়গায় উন্নতি চেয়েছিলাম, আশা করি ধরেও রাখতে পারব।'


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









