রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু

আফগানিস্তানে টানা তিন দিনের ভয়াবহ তুষারপাত ও ভারী বৃষ্টিতে সৃষ্ট দুর্যোগে অন্তত ৬১ জনের মৃত্যু। গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে এই প্রাণহানির ঘটনা ঘটে।

শনিবার (২৪ জানুয়ারি) আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এএনডিএমএ আরও জানায়, এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য হলো ১১০ জন আহত এবং ৪৫৮টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 

এএনডিএমএর একজন মুখপাত্র এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মোট ৩৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তিনি তুষারে ঢাকা রাস্তায় অপ্রয়োজনে চলাচল না করতে জনগণকে অনুরোধ করেছেন।’

পারওয়ানের প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, আফগানিস্তানের অন্যতম প্রধান মহাসড়ক সালাং বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বামিয়ান প্রদেশের মধ্যাঞ্চলে একটি পাহাড়ি গিরিপথে আটকে পড়া পর্যটকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.