ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের জনজীবন। এতে বাতিল করা হয়েছে প্রায় ১৩ হাজার ফ্লাইট এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই লাখ ৩০ হাজারের বেশি গ্রাহক। যার বেশিরভাগ গ্রাহকই লুইজিয়ানা, মিসিসিপি, টেক্সাস, টেনেসি এবং নিউ মেক্সিকোতে বসবাসকারী।
শনিবার থেকে সোমবার পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ব্যাপক তুষারপাত, শিলাবৃষ্টি ও হিমশীতল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই তুষারঝড়কে ডোনাল্ড ট্রাম্প শনিবার দক্ষিণ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, মেরিল্যান্ড, আরকানসাস, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা এবং পশ্চিম ভার্জিনিয়ায় ফেডারেল জরুরি দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছেন।
সামাজিকমাধ্যম ট্রুথ স্যোশালে তিনি লেখেন, ‘আমরা এই ঝড়ের গতিপথে থাকা সকল অঙ্গরাজ্যের ওপর নজর রাখব এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখব। নিরাপদে থাকুন।’
স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ১৭টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে আবহাওয়া অফিস জরুরি অবস্থা জারি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, ‘দক্ষিণাঞ্চলের ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সংযোগ ঠিক করার কাজ চলছে।’
সূত্র: রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









