রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত ১১

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত ১১

যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বয়ে যাওয়া নজিরবিহীন তুষারঝড়, বরফশীতল বৃষ্টি ও তীব্র শীতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। এছাড়াও ঝড়ো আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের প্রায় ৯ লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন, এনবিসি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সিএনএন, এনবিসিসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে—ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসহ ১৫টি অঙ্গরাজ্যের বেশিরভাগ অঞ্চল ঢেকে গেছে পুরু তুষারে। সেই সঙ্গে ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে তুষারপাতের পাশাপাশি শুরু হয়েছে বরফশীতল বৃষ্টি।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে শীতকালীন সতর্কতা জারি করেছে। এই সতর্কতার আওতায় পড়েছেন দেশটির প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ।

প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থতিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেগুলো খোলা হবে না। সেই সঙ্গে খুব জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির কারণে বিমান চলাচলও স্থগিত আছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাতে জানা গেছে, গতকাল রোববার বিভিন্ন বিমান বন্দরে বাতিল করা হয়েছে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট।

করোনা মহামারির পর এই প্রথম যুক্তরাষ্ট্রে একদিনে এত বেশিসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।

সূত্র : সিএনএন, এনবিসি

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.