রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ইইউর

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ইইউর

সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়ন এবং রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগে ইরানের ওপর নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, ‘এই নিষেধাজ্ঞায় ইরানের সরকার, বিচারব্যবস্থা, পুলিশ এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সদস্যদের পাশাপাশি ইন্টারনেট সেন্সরের জন্য দায়ী সংস্থাগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।’

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার একটি রাজনৈতিক চুক্তি করবেন। যার মাধ্যমে আইআরজিসিকে ইইউ-এর সন্ত্রাসী সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এতে শক্তিশালী এই গার্ডদের ইসলামিক স্টেট এবং আল-কায়েদার মতো শ্রেণিতে রাখা হবে এবং ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের দৃষ্টিভঙ্গিতে একটি প্রতীকী পরিবর্তন চিহ্নিত হবে।

ব্রাসেলসে মন্ত্রীদের বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি প্রধান কায়া কলাস বলেছেন, ‘যদি আপনি সন্ত্রাসী হিসেবে কাজ করেন, তবে আপনাকেও সন্ত্রাসীর মতো বিবেচনা করা উচিত।’

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পরে শিয়াদের ধর্মীয় শাসন ব্যবস্থাকে রক্ষা করতে গঠিত আইআরজিসি দেশটিতে ব্যাপক প্রভাবশালী। তারা দেশের অর্থনীতি ও সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রোগ্রামেরও দায়িত্বে আছে।

সূত্র: রয়টার্স

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.