রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে মৃত্যু ১০০ ছাড়াল

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে মৃত্যু ১০০ ছাড়াল

যুক্তরাষ্ট্রজুড়ে চলমান ভয়াবহ তুষারঝড়ে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ১০০ জন ছাড়িয়েছে। সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক, কেনটাকি ও টেনেসির মতো রাজ্যগুলোতে।

উত্তর ক্যারোলিনার কান্নাপোলিসে ১৪ ইঞ্চি এবং শার্লট ও গ্রিনভিলের মতো শহরগুলোতে ১১ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। শার্লট শহরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ তুষারপাতের ঘটনা।

এ ছাড়া উল্লেখযোগ্য পরিমাণে তুষারপাত হয়েছে দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া এবং ভার্জিনিয়াতেও।

তীব্র শীত ও ভারী তুষারপাতের কারণে পিচ্ছিল রাস্তায় উত্তর ক্যারোলিনাতেই এক হাজারেরও বেশি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অঙ্গরাজ্যটির গভর্নর জোশ স্টেইন জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত এক সপ্তাহে প্রতিকূল আবহাওয়ায় দেশজুড়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

ফ্লোরিডায় গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। ভেরো বিচ ও মেলবোর্নে তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমে এসেছে, যা গত কয়েক দশকের ফেব্রুয়ারির রেকর্ড ভেঙে দিয়েছে।

নিউ ইয়র্কসহ পূর্ব উপকূল বরাবর ঘণ্টায় ২০ থেকে ৩০ মাইল বেগে বাতাস শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে।

তবে নতুন সপ্তাহ শুরু হওয়ার সাথেই উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসের গতি কমে আসার সম্ভাবনা রয়েছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.