রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জাপানে তুষারপাতে প্রাণহানি ৩০ জনের

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

জাপানে তুষারপাতে প্রাণহানি ৩০ জনের

টানা দুই সপ্তাহ ধরে জাপানে নজিরবিহীন ভারী তুষারপাত ও শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পরিস্থিতি মোকাবিলায় জরুরি মন্ত্রিসভা বৈঠক করেছেন সকালে। তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও মৃত্যু রোধে মন্ত্রীদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরি। সেখানের বাসিন্দাদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে এবং সেখানকার দুর্গম এলাকাগুলোয় এখনো প্রায় ৪ দশমিক ৫ মিটার তুষার জমে আছে।

তীব্র শৈত্যপ্রবাহের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাপান সাগরের উপকূলীয় এলাকায় ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি থেকে আজ পর্যন্ত তুষারপাতে ৩০ জন মারা গেছেন। আওমোরির একটি এলাকায় নিজবাড়ির সামনে তিন মিটার তুষার স্তূপের নিচে চাপা পড়ে মারা যান জিন নামের ৯১ বছর বয়সী একজন বৃদ্ধা। স্থানীয় পুলিশের ধারণা, বাড়ির ছাদ থেকে তুষার গলে সরাসরি তার ওপর পড়লে শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান। তার মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে।

এক সংবাদ সম্মেলনে আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা গতকাল সোমবার জানান, তিনি জাপানি সামরিক বাহিনীকে দুর্যোগকালীন ত্রাণসহায়তার জন্য অনুরোধ করেছেন। উদ্ধারকর্মীরা রাস্তা এবং বাড়িঘর থেকে তুষার সরাতে হিমশিম খাচ্ছেন। ছাদ থেকে তুষার পড়া বা ভবন ধসে পড়ার মতো প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকিও কাটেনি।

সূত্র: এএফপি

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.