ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখার্জির (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বীরভূম জেলার রামপুরহাটের কুসুম্বা গ্রামে নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ির দোতলার একটি ঘরে বৃষ্টির ঝুলন্ত দেহ মেলে। বৃষ্টি মুখার্জি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ ছিল এবং সম্প্রতি স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। এসব ব্যক্তিগত ও পেশাগত চাপের কারণে তিনি মানসিক চিকিৎসাও নিচ্ছিলেন।
ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









