শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের প্রভাবে ৫৯ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের প্রভাবে ৫৯ জনের প্রাণহানি

ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র প্রলয়ংকরী আঘাতে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে খবর নিশ্চিত হওয়া গেছে। চলতি বছরে দেশটিতে আঘাত হানা এটি দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বরাতে এই খবর জানিয়েছে।

মাদাগাস্কারের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো (বিএনজিআরসি) জানায়, গেজানির কারণে ১৬ হাজার ৪২৮ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন। আহত হয়েছেন ৮০৪ জন। আর মোট ৪ লাখ ২৩ হাজার ৯৮৬ জন এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ‘গেজানি’ আঘাত হানার মাত্র ১০ দিন আগে ট্রপিক্যাল সাইক্লোন ফাইটিয়া মাদাগাস্কারে আঘাত করে। ওই ঝড়ে ১৪ জনের মৃত্যু হয় এবং ৩১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন।

ঘূর্ণিঝড় গেজানি সর্বোচ্চ শক্তিতে থাকাকালে ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগে স্থায়ী দমকা হাওয়া বইছিল। দমকার গতি প্রায় ২৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এত শক্তিশালী বাতাসে ঘরের টিনের ছাউনি উড়ে যায় এবং বড় বড় গাছ উপড়ে পড়ে।

মাদাগাস্কার অতিক্রম করে গেজানি মোজাম্বিক চ্যানেল পেরিয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়। এ সময় দক্ষিণ মোজাম্বিক উপকূলে ঘণ্টায় প্রবল বাতাসের সঙ্গে সর্বোচ্চ ১০ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে বলে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে।

পরবর্তীতে আবহাওয়াব্যবস্থা দিক পরিবর্তন করে আবার পূর্ব দিকে মোড় নেয়। পূর্বাভাসে বলা হয়েছে, এটি আবার মাদাগাস্কারের দিকে ঘুরে আসছে এবং সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দ্বিতীয়বারের মতো আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে দক্ষিণ-পশ্চিম মাদাগাস্কারের আম্পানিহি জেলাকে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।

সূত্র: রয়টার্স

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.