বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর (এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার) যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে স্থগিত ছিল সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে দেশের সব বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের নির্দেশ জারি করে কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে এ স্থগিতাদেশ তুলে নেয় এফএএ।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়া এবং পুরোনো পুরোনো নেটওয়ার্ক রাউটার ডেটা ওভারলোড হওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয়বার এমন পরিস্থিতি দেখা দিলো। এর আগে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ২৫ বছর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) হামলার পর পর।
সাইবার হামলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে—এর আগে এমন আভাস নাকচ করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি বলেন, কোনো সাইবার হামলা হয়নি এবং এ ঘটনার সঙ্গে মাইক্রোসফটের কোনো সম্পর্ক নেই।
মার্কওয়েন মুলিনও একই কথা বলেন। কোনো সাইবার হামলা বা মাইক্রোসফট বিপর্যয়ের কারণে ফ্লাইট বন্ধ হয়নি বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








