ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের সারাবেলেহ গ্রামে ইসরায়েল বিমান হামলা চালালে এক শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
এর আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের কেবল একটি স্কুলেই মারা গেছে প্রায় দুইশজন।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইরানের অন্তত ১৩১টি শহর আক্রান্ত হয়েছে।
সূত্র: আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









