চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল প্রস্তুতির তুলনায় মাঠে কেবল হতাশাই উপহার দিয়ে গেছে। এতে ক্রিকেটারদের পাশাপাশি জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে কোচিং স্টাফদেরও।
সামা টিভির খবরে বলা হয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের কারণে দেশটির জাতীয় নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার।
বিশ্বকাপে মাঠের ব্যর্থতার পর নির্বাচক প্যানেলে এটিই প্রথম বড় পরিবর্তন। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন বা কমিটিতে আরও কোনো পরিবর্তন আসছে কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও লাভ হয়নি। সেমিফাইনাল না খেলে বিদায় নিয়েছে পাকিস্তান। তাদের পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হতাশ।
এতে কঠোর ব্যবস্থা নিয়েছে তারা সালমান আগা-বাবর আজমদের বিরুদ্ধে। পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপ ব্যর্থতায় ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে বোর্ড।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









