রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মো. তৌহিদ সামাদ পদত্যাগ করেছেন।
সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, উভয়েই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
এ ছাড়া সোমবার সকালে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (ইডরা)-এর চেয়ারম্যান আসলাম আলমও পদত্যাগ করেছেন।
এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









