বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে পুতিনের অভিনন্দন

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে পুতিনের অভিনন্দন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (৯ মার্চ) ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

পুতিন বলেছেন, ‘তিনি নিশ্চিত যে মোজতবা তার বাবা আলী খামেনির কাজ ‘সম্মানের সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন সময়ের মুখোমুখি হয়ে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন রাশিয়া তেহরানের পাশে আগের মতোই থাকবে।’

পুতিন আরও জানান, তিনি তেহরানের প্রতি ‘অটল সমর্থন’ এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চান।

যুুদ্ধের মধ্যে রবিবার (৮ মার্চ) ইরানের বিশেষজ্ঞ কাউন্সিল আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবাকে নির্বাচন করেছে বলে ঘোষণা দেয়। তবে মোজতবাকে নতুন নির্বাচন করায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ইরানের নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় তিনি যুক্ত থাকবেন। তা অবশ্য হয়নি।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানানো প্রথম পরাশক্তির দেশ রাশিয়া। আর কোনো বড় দেশ তাকে শুভেচ্ছা জানিয়েছে বলে খবর পাওয়া যায়নি।

তবে এই যুদ্ধে ইরানের পাশে ঠিক কী ধরনের সহায়তা নিয়ে দাঁড়িয়েছে রাশিয়া, তা পরিষ্কার নয়।

সূত্র: আল-জাজিরা 

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.