সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা তেলও’ পার হতে দেবে না ইরান

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম

হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা তেলও’ পার হতে দেবে না ইরান

হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের অংশীদারদের কাছে ‘এক ফোঁটা তেলও’ পৌঁছাতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইসরাইলের উদ্দেশ্যে যাওয়া যেকোনো জাহাজ বা ট্যাংকার এখন থেকে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।’

ইরানের এ মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তেল আমদানিকারকেরা প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন। কারণ এই অঞ্চলের নিরাপত্তার ওপর তেলের দাম নির্ভর করে, যা আপনারা অস্থিতিশীল করে তুলেছেন।’

জোলফাগারি যোগ করে বলেন, ‘‘ইরানের পারস্পরিক বা সমানুপাতিক পাল্টা আঘাতের নীতি ‘শেষ’ হয়েছে। এখন থেকে তেহরানের নীতি হবে, শক্র পক্ষের একটি আঘাতের পর পরবর্তী আঘাতের জন্য অপেক্ষা না করে ‘লাগাতার হামলা’ চালিয়ে যাওয়া।’’

সূত্র: বিবিসি

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.