সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদের আমেজ ধরে রাখতে দারাজের এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে’র ঘোষণা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম

ঈদের আমেজ ধরে রাখতে দারাজের এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে’র ঘোষণা

বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ তাদের ‘গ্লোবাল ফিয়েস্তা’ ক্যাম্পেইন চালু করছে, যেখানে উৎসবের আমেজ বজায় রাখতে আন্তর্জাতিক পণ্যের বিশাল সমাহারে থাকছে ৮০% পর্যন্ত আকর্ষণীয় মূল্যছাড়। আগামী ১৯ মার্চ থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইনটি চলবে ২৯ মার্চ, ২০২৬ পর্যন্ত, যার মাধ্যমে বিশ্বমানের পণ্যগুলো বাংলাদেশি ক্রেতাদের হাতের নাগালে আরও সাশ্রয়ী মূল্যে পৌঁছে যাবে।

আগামী ১৮ মার্চ দারাজের মূল ঈদ ক্যাম্পেইন শেষ হওয়ার পরপরই ‘গ্লোবাল ফিয়েস্তা’ শুরু হতে যাচ্ছে, যার মূল লক্ষ্য হলো ঈদের উৎসবমুখর কেনাকাটার ধারাবাহিকতা বজায় রাখা এবং গ্রাহকদের জন্য আন্তর্জাতিক পণ্যের দুয়ার উন্মোচন করা। ফ্যাশন ও বিউটি থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ঘরোয়া সরঞ্জাম এবং লাইফস্টাইল প্রতিটি ক্যাটাগরিতেই গ্রাহকরা বিস্তৃত সব গ্লোবাল কালেকশন থেকে পছন্দের পণ্যটি বেছে নিতে পারবেন। ফলে দেশের বাজারে সচরাচর পাওয়া যায় না এমন সব এক্সক্লুসিভ আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য কেনা এখন গ্রাহকদের জন্য আরও সহজ হবে।

উৎসবের এই সময়ে কেনাকাটাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে নির্বাচিত কিছু পণ্যের ওপর দারাজ দিচ্ছে ফ্রি ডেলিভারি এবং বিশেষ ডেলিভারি ডিসকাউন্ট, যা ক্রেতাদের পছন্দের গ্লোবাল ব্র্যান্ডগুলো কেনার ক্ষেত্রে বাড়তি সাশ্রয় নিশ্চিত করবে। এছাড়া যারা কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা খুঁজছেন, তারা ইবিএল জিপ-এর মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন, যা ঈদ পরবর্তী কেনাকাটাকে করবে আরও সহজ ও চাপমুক্ত।

এই ক্যাম্পেইনে অতিরিক্ত সঞ্চয়ের সুযোগ করে দিতে থাকছে বিশেষ ডিজাইনকৃত ভাউচার। ক্রেতারা ন্যূনতম ২৪৯ টাকা কেনাকাটায় ৮% ছাড় (সর্বোচ্চ ৬০ টাকা) এবং ৯৯৯ টাকার ওপর কেনাকাটায় ৮% ছাড় (সর্বোচ্চ ২৫০ টাকা) উপভোগ করতে পারবেন।

গ্লোবাল ফিয়েস্তা ক্যাম্পেইনের পাশাপাশি দারাজ তাদের প্ল্যাটফর্মে দারাজমল-এর সুপরিচিত ব্র্যান্ডগুলোকে নিয়ে আয়োজন করতে যাচ্ছে ধারাবাহিক ‘ব্র্যান্ড ডে’ ইভেন্ট। এই একদিনের বিশেষ প্রমোশনগুলোতে গ্রাহকরা অফিশিয়াল ব্র্যান্ডের পণ্যগুলো এমন অসাধারণ মূল্যে কেনার সুযোগ পাবেন, যা সাধারণত অন্য সময়ে পাওয়া দুষ্কর।

আসন্ন এই ব্র্যান্ড ডে’র তালিকায় রয়েছে- ২৩ মার্চ সেসা, ২৪ মার্চ আড়ং আর্থ, ২৫ মার্চ ম্যারিকো, ২৬ মার্চ মরটিন, ২৭ মার্চ রেকিট, ২৮ মার্চ এসএমসি, ২৯ মার্চ হিমালয়া সুপার ব্র্যান্ড ডে এবং ৩০ মার্চ ইউনিলিভার। এই নির্ধারিত দিনগুলোতে ক্রেতারা দারাজমল-এর অফিশিয়াল ব্র্যান্ডস্টোরগুলো থেকে সরাসরি আকর্ষণীয় মূল্যে এক্সক্লুসিভ অফারগুলো গ্রহণ করতে পারবেন।

আন্তর্জাতিক পণ্যের সমাহার এবং ব্র্যান্ড-এক্সক্লুসিভ প্রমোশনের সমন্বয়ে দারাজ নিশ্চিত করতে চায় যেন ঈদের পরও কেনাকাটার আমেজ ও আনন্দ অমলিন থাকে। উন্নত মান, বৈচিত্র্য এবং সাশ্রয়ী মূল্যের এই অনন্য সুযোগ নিতে গ্রাহকরা দারাজ অ্যাপ অথবা অফিশিয়াল ক্যাম্পেইন পেজ ভিজিট করতে পারেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.