বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আফগানিস্তানের হাসপাতালে বিমান হামলা, নিহত ৪০০

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম

আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম

আফগানিস্তানের হাসপাতালে বিমান হামলা, নিহত ৪০০

কাবুলের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নিহত হয়েছেন ৪০০ জনেরও বেশি এবং আহত ২৬৫ জন। এই ঘটনাটি প্রতিবেশী দেশ দুটির মধ্যকার সংঘাতে তীব্র উত্তেজনা বৃদ্ধি করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) আফগান তালেবান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তান এই বিবৃতিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে বলেছে, সোমবার রাতে তারা ‘সুনির্দিষ্টভাবে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী সহায়তা অবকাঠামোকে লক্ষ্যবস্তু’ করেছিল।

তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত একটি পোস্টে বলেছেন, সোমবার রাত ৯টায় (১৬৩০ জিএমটি) বিমান হামলাটি চালানো হয় এবং এর লক্ষ্য ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন ওমিদ হাসপাতাল। এটি দুই হাজার শয্যার একটি মাদক পুনর্বাসন কেন্দ্র ছিল।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, ওমিদ হাসপাতালটি ক্যাম্প ফিনিক্স থেকে কয়েক মাইল দূরে অবস্থিত। ক্যাম্প ফিনিক্সকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। এটি ছিল ‘সামরিক সন্ত্রাসীদের গোলাবারুদ ও সরঞ্জাম সংরক্ষণের স্থান।’

রয়টার্সের একজন সাংবাদিকসহ কাবুলের বাসিন্দারা বলেছেন, শহরের পরিত্যক্ত ন্যাটো সামরিক ঘাঁটি ক্যাম্প ফিনিক্সকে প্রায় এক দশক আগে একটি মাদক চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছিল এবং স্থানীয়রা এটিকে ওমিদ ক্যাম্প বা ‘আশার শিবির’ বলে উল্লেখ করত। এই কেন্দ্রটিতেই হামলা চালানো হয়েছিল এবং ওমিদ হাসপাতাল ও ওমিদ ক্যাম্পের মধ্যে কোনো সম্পর্ক নেই।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.