মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় রাডার ব্যবস্থার ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেএনএ (কুনা) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরটি ‘বেশ কয়েকটি ড্রোন হামলার শিকার’ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ বিমানবন্দরটি বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সবশেষ গত বুধবার বিমানবন্দরের একটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এসব হামলার জন্য কুয়েত ইরানকে দায়ী করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









