মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে বলেন, ‘ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট’ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন।
বুধবার (১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এই কথা বলেন।
কিন্তু ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ না করে তাকে তার পূর্বসূরিদের তুলনায় ‘অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প লেখেন, ‘হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ ও বিপদমুক্ত হবে, তখন আমরা এটি (যুদ্ধবিরতির কথা) বিবেচনা করব। তার আগ পর্যন্ত, আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি, অথবা তারা যেমনটা বলে—পাথর যুগে পাঠিয়ে দিচ্ছি!!!’
সূত্র: বিবিসি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









