সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক পাঁচ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম

২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক পাঁচ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮২ জন শিশুর মধ্যে এই সংক্রমণের সন্দেহ করা হচ্ছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দিচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬১০ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ১ হাজার ৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুজনের শরীরে হাম নিশ্চিত ছিল, বাকি তিন জন উপসর্গ নিয়ে মারা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১১৮ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৪৭০ জন। এরপর রাজশাহী বিভাগে ২৬০ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৫৪ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ৮৭, খুলনায় ১০১, রংপুরে ১০৬, সিলেটে ৬৬ এবং ময়মনসিংহে ৩৮ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.