সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

খেলোয়াড়রা নিউজিল্যান্ড সিরিজের জন্য ভালভাবে প্রস্তুতি নিচ্ছে: নাফিস

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

খেলোয়াড়রা নিউজিল্যান্ড সিরিজের জন্য ভালভাবে প্রস্তুতি নিচ্ছে: নাফিস

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে লম্বা সময়ে খেলোয়াড়েরা ভালভাবে প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেন ক্রিকেট অপারেশনস ইন-চার্জ শাহরিয়ার নাফিস। আগামী ১৩ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। আসন্ন সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।

সোমবার (৬ এপ্রিল) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ‘সাধারণত আমরা কোন আন্তর্জাতিক সিরিজের আগে প্রস্তুতির জন্য এত বেশি সময় পাই না। কিন্তু এবার ব্যাপারটা ভিন্ন। আমরা এবার প্রস্তুতির জন্য লম্বা সময় পেয়েছি। যা খেলোয়াড়দের ফিটনেস-দক্ষতা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘অনুশীলন শিবির নিবিড় ও সুসংগঠিত ছিল। যা খেলোয়াড়দের আরও ভাল পারফরমেন্স করার সুযোগ করে দিয়েছে। আমার মনে হয়, খেলোয়াড়রা নিউজিল্যান্ড সিরিজের জন্য ভালভাবে প্রস্তুতি নিচ্ছে।’

প্রতিকূল আবহাওয়া সত্বেও অনুশীলনে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে জানিয়ে নাফিস বলেন, ‘শুরুতে আমাদের অনুশীলন পর্ব ফিটনসে ও ফিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন দক্ষতা, ফিটনেস ও ফিল্ডিং নিয়েও কাজ করা হচ্ছে। প্রচন্ড গরম সত্ত্বেও কঠোর পরিশ্রম করছে খেলোয়াড়রা।’

নতুন নিযুক্ত স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিকের ভূমিকা স্পষ্ট করে তিনি বলেন, ‘কোন নির্দিষ্ট দলের জন্য নিয়োগ দেওয়া হয়নি রফিককে। বিভিন্ন দলের সাথে কাজ করবেন তিনি। রফিকের অভিজ্ঞতা রয়েছে এবং দেশের স্পিনারদের উন্নয়নে সেটি কাজে লাগাতে চায় বিসিবি।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.