রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানে হামলায় দুই হাজারেরও বেশি শিশু আহত

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

ইরানে হামলায় দুই হাজারেরও বেশি শিশু আহত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর যৌথ হামলায় অন্তত ২ হাজার ১১৫ শিশু ও কিশোর আহত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হামলায় আহত ১৮ বছরের কম বয়সী এসব ভুক্তভোগীর মধ্যে ১২৪ জনের বয়স পাঁচ বছরের নিচে। এমনকি আহতদের মধ্যে ২৪ জনের বয়স দুই বছরেরও কম।

জাফর মিয়াদফার আরও বলেন, হামলায় আহতদের মধ্যে প্রায় ৫ হাজার নারী রয়েছেন। এই হামলাগুলোর বেশিরভাগই চালানো হয়েছে তেহরান, খুজেস্তান, লারেস্তান, ইসফাহান, কেরমানশাহ এবং ইলাম প্রদেশে।

সূত্র: আল–জাজিরা

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.