ওয়াশিংটনের স্থানীয় সময় আগামীকাল বুধবার সন্ধ্যায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলতি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না।
মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প সরাসরি বলেন, ‘আমাদের হাতে খুব বেশি সময় নেই।’
ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, একটি চুক্তিতে আসতে পারলে ইরান নিজেদের বেশ সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারবে।
তেহরানের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, আলোচনার টেবিলে আসা ছাড়া ইরানি কর্মকর্তাদের সামনে আর ‘কোনো পথ খোলা নেই’।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









