মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানের প্রতি রাশিয়ার ‘অটল’ সমর্থনে কৃতজ্ঞতা আরাগচির

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম

আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম

ইরানের প্রতি রাশিয়ার ‘অটল’ সমর্থনে কৃতজ্ঞতা আরাগচির

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমরা পুরো বিশ্বকে প্রমাণ করে দিয়েছি যে, রাশিয়ান ফেডারেশনের মতো ভালো বন্ধু ও মিত্র ইরানের পাশে রয়েছে।’’

ইরানের প্রতি রাশিয়ার ‘দৃঢ় ও অটল’ অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘আপনাদের এই অবিচল সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’’

গতকাল পাকিস্তান থেকে রওনা হয়ে রাশিয়ায় পৌঁছান আরাগচি।

যুক্তরাষ্ট্র–ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানসহ কয়েকটি দেশ।

গত শনিবার পাকিস্তানে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন আরাগচি। ওইদিনই তিনি ওমানে যান। সেখানে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন। এরপর গতকাল পাকিস্তানে ফিরে কয়েক ঘণ্টা অবস্থানের পর রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

সূত্র: আল–জাজিরা

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.