যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলেও এবার পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। নাবাতিয়েহ অঞ্চলে ইসরাইলের একটি অত্যাধুনিক ‘হার্মিস ৪৫০জেড’ মডেলের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে এই সশস্ত্র গোষ্ঠীটি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ড্রোনটি হারানোর কথা স্বীকার করে জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এটি ধ্বংস করা হয়েছে।
এদিকে, গতকাল বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইল। এর আগে গতকালই মাজদাল জউন শহরে ইসরাইলির টানা দুটি হামলায় অন্তত পাঁচজন নিহত হন। এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী ও একজন লেবানিজ সেনাসদস্য রয়েছেন।
চলতি এপ্রিলের মাঝামাঝি ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল ক্রমাগত দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৩৪ জন নিহত ও ৭ হাজার ৮৬৩ জন আহত হয়েছেন।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









