রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ

১৪ দিনে প্রাণহানি ৩ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম

আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

১৪ দিনে প্রাণহানি ৩ হাজার ছাড়িয়েছে

ইরানে দুই সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী আন্দোলনে প্রাণহানির সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ এ তথ্য নিশ্চিত করেছে। 

সংস্থাটি দাবি করেছে, তারা ইরানজুড়ে সাম্প্রতিক বিক্ষোভে ৩ হাজার ৯০ জনের প্রাণহানির তথ্য জানতে পেরেছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী।

তবে স্থানীয় বাসিন্দাদের বরাতে রয়টার্স জানিয়েছে, সরকারের দমন-পীড়ন আপাতত বিক্ষোভকে স্তিমিত করে দিয়েছে।

তেহরানের বেশ কয়েকজন বাসিন্দা জানান, গত চার দিন ধরে রাজধানী তুলনামূলকভাবে শান্ত রয়েছে। শহরের ওপর দিয়ে ড্রোন উড়তে দেখা গেলেও বৃহস্পতিবার বা শুক্রবার কোথাও কোনো বড় ধরনের বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি। নিরাপত্তার স্বার্থে ওই বাসিন্দারা তাদের নাম প্রকাশ করতে চাননি।

কাস্পিয়ান সাগর তীরবর্তী উত্তরের একটি শহরের এক বাসিন্দা জানান, সেখানেও রাস্তাঘাট শান্ত রয়েছে।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা পরবর্তীতে সরকারবিরোধী ব্যাপক গণবিক্ষোভে রূপ নেয়। গত সপ্তাহের শেষ দিকে এই আন্দোলন চরম সহিংসতায় রূপ নেয়। 

বিরোধী গোষ্ঠী ও একজন ইরানি কর্মকর্তার মতে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা, যাতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে ইন্টারনেট সংযোগ ২০০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শনিবার সকালে সামান্য উন্নতি দেখা গেছে। ইরানে ইন্টারনেট সংযোগের মাত্রা এখনও স্বাভাবিক অবস্থার তুলনায় মাত্র ২ শতাংশের আশেপাশে রয়েছে।

বিদেশে অবস্থানরত কয়েকজন ইরানি সোশ্যাল মিডিয়ায় জানান যে, শনিবার ভোরের দিকে তারা ইরানের ভেতরে থাকা ব্যবহারকারীদের সঙ্গে মেসেজ আদান-প্রদান করতে পেরেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছিলেন, তিনি জানিয়েছেন যে, ইরান সরকার গণ-ফাঁসি বাতিল করেছে।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ট্রাম্প বলেন, “আমি এই বিষয়টিকে অত্যন্ত সম্মান জানাই যে, গতকাল যে ৮০০-এর বেশি নির্ধারিত ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, তা ইরানের নেতৃত্ব বাতিল করেছে। ধন্যবাদ!”

যদিও ইরান সরকার এ ধরনের কোনো মৃত্যুদণ্ডের পরিকল্পনা ঘোষণা করেনি বা তা বাতিলের বিষয়েও কিছু জানায়নি।

সূত্র: রয়টার্স

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.