মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘এবারের ভোটে সব সন্ত্রাসকে ছাড়িয়ে গিয়েছে!’

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৫:৪১ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৭:০৮ পিএম

‘এবারের ভোটে সব সন্ত্রাসকে ছাড়িয়ে গিয়েছে!’

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভোট গণনার তিন দিন আগে থেকে বিজেপির কর্মীরা অত্যাচার করেছে। পুলিশ সিআরপিএফ এর কথায় কাজ করেছে।’’

মঙ্গলবার (৫ মে) বিকেলে ফলাফল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, “এবারের ভোটে সব সন্ত্রাসকে ছাড়িয়ে গিয়েছে! সন্ত্রাস করা হয়েছে, নির্বাচন কমিশন ও বিজেপি গট আপ করে সমস্ত কাজ করেছে। পশ্চিমবঙ্গে এরকম ভোট আমি আগে দেখিনি ! গণনা কেন্দ্রে আমাকে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছিল না।”

মমতা বলেন, “দুপুর পর্যন্ত আমরা ২০০ টি কেন্দ্রে এগিয়ে ছিলাম। কাউন্টিং নিয়ে কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপড়ে দেওয়ার পাশাপাশি মিডিয়া টিআরপির জন্য তাদের মত প্রচার করেছে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।’’

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন হয়েছে। মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেড করে। সব অফিসারদের বদলে দেয়। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।”

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.