মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাণিজ্যিক জাহাজে হামলা হলে ভয়ংকর পরিস্থিতি হবে ইরানের: হেগসেথ

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৭:৩২ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৭:৩২ পিএম

বাণিজ্যিক জাহাজে হামলা হলে ভয়ংকর পরিস্থিতি হবে ইরানের: হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘হরমুজ প্রাণালিতে কোনো বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হলে ইরানকে ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হবে।’’

মঙ্গলবার (৫ মে) মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন।

হরমুজে কোনো জাহাজে হামলা না চালানোর জন্য তেহরানকে সতর্ক করে দেন তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের অপারেশন প্রজেক্ট ফ্রিডম চলাকালে যদি বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা হয়, তাহলে ইরানে ভারী হামলা চালানো হবে।’’

তিনি আরও বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্বের প্রতি সরাসরি উপহার হিসেবে, আমরা হরমুজ প্রণালিতে একটি শক্তিশালী লাল, সাদা, এবং নীল গম্বুজ স্থাপন করেছি। কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরানকে ভয়াবহ হামলার মুখে পড়তে হবে।’’

সূত্র: আল–জাজিরা

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.