লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা পদত্যাগ করেছেন। রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কয়েকটি ড্রোন লাটভিয়ার ভূখণ্ডে প্রবেশ করার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে পদত্যাগ করার ঘোষণা দেন সিলিনা।
গত ৭ মে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় লাটভিয়ার অ্যান্টি-ড্রোন ব্যবস্থা যথেষ্ট দ্রুত মোতায়েন করা হয়নি বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রবিবার প্রগ্রেসিভ পার্টির সদস্য আন্দ্রিস স্প্রুডসকে বরখাস্ত করেন সিলিনা
এরপরই বামপন্থী প্রগ্রেসিভ পার্টি সিলিনার জোট সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









