দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব কার্ড বিজনেস পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।
১ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব কার্ড বিজনেস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধাসহ ভাতা প্যাকেজ
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: আধুনিক কার্ড ব্যবসা ও কার্যপদ্ধতি এবং কৌশলগত কাঠামো সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









