বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

৯ম পে-স্কেল

এমপিওভুক্ত শিক্ষক জোটের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

এমপিওভুক্ত শিক্ষক জোটের কর্মসূচি ঘোষণা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ও জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।

বুধবার (২৮ জানুয়ারি) জোটের পক্ষ থেকে সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর সই করা এক বিবৃতিতে এসব কর্মসূচি ঘোষণা করেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠনের পর দফায় দফায় দ্রব্যমূল্য বেড়েছে। ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সরকারি কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হবে।

‘দাবি আদায় ঐক্য পরিষদ’ ২৮ ও ২৯ জানুয়ারি সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ডেকেছে। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে নিজস্ব কর্মসূচি ঘোষণা করছে।

বিবৃতিতে জানানো হয়, জোটের নেতাদের সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে ২৯ জানুয়ারি দেশের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে ৩০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না করা হলে ৫ ফেব্রুয়ারি সারাদেশের সকল জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়েছে। 

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.