বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম

কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ভারতের এই সিদ্ধান্তের পিছনে কোনো যৌক্তিক কারণ পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন।

ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তবে সংকেত যে কী তা একেবারেই বুঝতে পারছি না। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারে। কেন বলেছেন আমি তার কারণ খুঁজে পাইনি।’ 

তিনি বলেন, ‘এমন কোন পরিস্থিতি বিদ্যমান নেই যে কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন বিপদে আছেন। এখন পর্যন্ত এ রকম কিছু ঘটেনি। আশঙ্কা হয়তো তাদের মনে আছে কিংবা তারা কোনো মেসেজ দিতে চান কি না। তবে আমি আসলে এটার মধ্যে কোনো কারণ খুঁজে পাইনি। তবে তারা যদি তাদের পরিবারকে ফেরত নিতে চান আমাদের তো কিছু করার নেই।’

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সার্বিকভাবে নিরাপত্তার এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি। অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় সংঘর্ষ বেশি হচ্ছে আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হয় না যে এমন কোনো নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, সে জন্য এ পদক্ষেপ নিতে হবে।’

নিরাপত্তা নিয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস আগাম উদ্বেগ জানিয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তারা কোনো নিরাপত্তা উদ্বেগের কথা আমাদের জানায়নি।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.