বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল লেখেন, “বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি।”
তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময় বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলকে নেতৃত্ব দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে পরিচিত বলেও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল আরও লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছেও তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।
তিনি আরও বলেন, বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার মতো উপযুক্ত আরও অনেকে আছেন। তবে সব দিক বিবেচনায় মির্জা ফখরুল এগিয়ে থাকবেন এবং কোনো রাজনীতিবিদকে রাষ্ট্রপতি করা হলে তিনি সম্ভবত সেরা প্রার্থী হবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









