অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর পক্ষ থেকে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোর মাধ্যমে যাচাই করে সমাধান করা হয়েছে। এ বিষয়ে নতুন করে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার চালানোর সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়।
তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ যাচাই করে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে প্রমাণ ছাড়া শুধু বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









