বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই এ ঘটনা ঘটে। নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ফলাফল ঘোষণা করলে নিজের আসন থেকে উঠে পাশের আসনে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যান প্রধানমন্ত্রী।
এ সময় তাকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান সরকারপ্রধান। ফুলের শুভেচ্ছা গ্রহণ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
এরপর বিএনপির নেতারা একে একে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও তাকে অভিনন্দন জানান।
এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









