রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

অভিনন্দন জানিয়েছে বিএনপিকে

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

অভিনন্দন জানিয়েছে বিএনপিকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সব রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভবিষ্যতেও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সব ধরনের অশান্তি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে একই ধারা অব্যাহত থাকবে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.