জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এতে জনস্বার্থে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









