প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
আলোচনায় দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠক শেষে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন, প্রাণবন্ত দুই গণতান্ত্রিক দেশ বাংলাদেশ ও ভারত জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও যৌথভাবে কাজ করে যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









