জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, আবগারি ও ভ্যাট বিভাগের সাতজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা আমানুল ইসলাম খানকে ঢাকা (পূর্ব) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।
যশোর কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ হোসেনকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. লোকমান হোসেন চৌধুরীকে কাস্টমস হাউস (আইসিডি), চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রুস্তম আলীকে কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারে এবং একই দপ্তরের কর্মকর্তা মো. ইমাম হোসেনকে ময়মনসিংহ কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।
বরিশাল কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মুজাহিদ খানকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।
অন্যদিকে, যশোর কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের বদলির আদেশাধীন কর্মকর্তা মোছা. লাকী পারভীনকে রাজশাহী কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









